1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুর মহিলা কলেজ থেকে মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন

গৌরীপুর মহিলা কলেজ থেকে মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৪৬ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ-

 

গৌরীপুর মহিলা কলেজ থেকে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০২৩-২৪ সেশনে সরকারি মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ২৩ মে/২৪ বৃহস্পতিবার সংবর্ধনা প্রদান করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফারুখ হায়দার হোসেন কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন। সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলামের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক মো. তামজিদুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শারমিন রহমান, মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, প্রভাষক মাহবুব আলম, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ, প্রভাষক মো. আব্দুল আলীম খান, লাইব্রেরিয়ান মো. কামাল হোসেন, প্রভাষক নাঈম আহমেদ দিহান প্রমুখ।

সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের চান্সপ্রাপ্ত জান্নাতুল মাওয়া, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত সুরাইয়া সুলতানা মৌ ও নেত্রকোণা মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত ঝর্ণা আক্তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি