
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীঃ দুমকিতে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আগামী ২৯ মে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ অডিটরিয়মে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও সরকারি জনতা কলেজের বিভিন্ন কক্ষে পোলিং অফিসারদের ১দিন ব্যাপী নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট মো: নূর কুতুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর উপস্থিত ছিলেন।
নির্বাচনী প্রশিক্ষন পরিচালনা করেন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো: মিজানুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শারমিন আফরোজ, কলাপাড়া নির্বাচন কর্মকর্তা মো: মোস্তফা কামাল, রাঙ্গাবালী নির্বাচন কর্মকর্তা আমিরুল ইসলাম ও দুমকি
নির্বাচন কর্মকর্তা মো: শাহীন শরীফ।
প্রশিক্ষণ মনিটরিং করেন, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার দুমকি মোঃ শাহীন মাহমুদ।
উপজেলার ৫টি ইউনিয়নের ২৭ টি কেন্দ্রে ভোটগ্রহণের লক্ষ্যে প্রশিক্ষণে ৩১ জন প্রিজাইডিং, ১৮৪ জন সহকারী প্রিজাইডিং ও ৩৬৮জন পোলিং অফিসারদের দিন ব্যাপী ভোট গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
#
© All rights reserved © 2023
Leave a Reply