1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১১৫ Time View

মোঃ জসিম উদ্দিন বোদা উপজেলা প্রতিনিধি

পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম সিরাজুল হুদা, পিপিএম-বার, সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জনাব রুনা লায়লা মহোদয়গনের দিক-নির্দেশনায় বোদা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাম্মেল হক পিপিএম এর নেতৃত্বে বোদা থানার এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই মোঃ সেকেন্দার বাদশা, এএসআই মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৩/০৪/২০২৪ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় বোদা থানাধীন বোদা পৌরসভাস্থ ০১ নং ওয়ার্ডের নতুন বাদাম হাটি সংলগ্ন রাকিব ইঞ্জিনিয়ারিং ওয়াকসর্পের সামনে হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্ডাডল ট্যাবলেট বিক্রয়ের সময় আসামি ১। মোঃ মনজুরুল হক ওরফে মনজু (২৬), পিতা- মৃত মহিম উদ্দীন, সাং-ময়দানদিঘী, থানা-বোদা, জেলা-পঞ্চগড়কে ২০ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট/মাদকদ্রব্য সহ হাতে নাতে ধৃত করা হয়। এসআই মোঃ আব্দুস সালাম এর আনীত অভিযোগের প্রেক্ষিতে আসামি মোঃ মনজুরুল হক ওরফে মনজু এর বিরুদ্ধে বোদা থানার মামলা নং ৩১, তারিখ ২৪/০৪/২০২৪, ধারা -২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ২৯(ক) রুজু করা হয়েছে। আসামিকে যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

উদ্ধারকারী অফিসারঃ এসআই মোঃ আব্দুস সালাম, এসআই মোঃ মনজুরুল ইসলাম, এএসআই মোঃ সেকেন্দার বাদশা, এএসআই মোঃ শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স, বোদা থানা, পঞ্চগড়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি