
মোঃ সাইফুল ইসলাম মৌলভীবাজার জেলা প্রতিনিধি
মৌলভীবাজার জেলা জজ আদালতে দীর্ঘ দিন পরে একজন টাউট দালাল কে ধরা হলো।। দুঃখ জনক ভাবে বলতে হয় আইন পেশার বারোটা বাজিয়ে কিছু আইনজীবী এদেরকে মদদ দিয়ে মামলার সংখ্যা বাড়িয়ে বড় মাপের আইনজীবী দাবি করেন। যে সকল আইনজীবী সিন্ডিকেট করে মৌলভীবাজারে আইন পেশা পরিচালনা করেন তাদের প্রতি ধিক্কার জানাই।।
কারণ তারা দালাল নির্ভর আইনজীবী।। আদালত পাড়ায়, থানায়, মহল্লায়, গ্রামে তাদের দালালরা কাজ করে থাকে।। মদদ দাতা আইনজীবীকে নামে মাত্র ফিস দিয়ে দালালরা আইনজীবীর চেয়ে বেশি আয় করে।।
অথছ যারা পায়ের ঘাম মাথায় ফেলে পড়াশোনা করে আইনজীবী হলেন তাঁরা দালালের কারনে মামলা গ্রহন করতে পারেন না।।তাদের কারনে অনেক গুনী আইনজীবী আইন পেশা পরিচালনা করতে বাধাগ্রস্ত হচ্ছেন।। একবার ভেবে দেখুন এদেরকে যদি মদদ না দেওয়া হতো
তাহারা কি পারতো আদালত পাড়ায় ঢুকতে?
আমার বিশ্বাস একজন ভালো মানের আইনজীবী দালাল নির্ভর হতে পারে না।। তাই আসুন দালালের পাশাপাশি মদদ দাতা আইনজীবীদেরকেও বয়কট করি ।। মনে রাখতে হবে পবিত্র আদালত প্রাঙ্গন শুধু মাত্র আমাদের আইনজীবীদের কর্মস্থল অন্য কারো স্থান হতে পারে না।। তাই আমাদের কর্মস্থল আমাদেরকেই রক্ষা করতে হবে।।
লেখকঃ আইনজীবী এডভোকেট নেয়ামুল হক।
© All rights reserved © 2023
Leave a Reply