1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গৌরীপুরে ইউপি চেয়ারম্যান রুবেল সাময়িক বরখাস্ত  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

গৌরীপুরে ইউপি চেয়ারম্যান রুবেল সাময়িক বরখাস্ত 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৫০ Time View

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর( ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

 

Vulnerable Women Benefit (VWB) কার্যক্রমের চাল বিতরণে অনিয়ম, সরকারি কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও হুমকি প্রদান এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আক্রমণ করে নির্বাচনী মালামাল ছিনিয়ে নিয়ে রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

জানা গেছে গতকাল ১ এপ্রিল সোমবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের ইউপি শাখা ১ সিনিয়র সহকারী সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়।

 

প্রজ্ঞাপনে জানা গেছে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) (খ) (ঘ) ধারা অনুযায়ী জেলা প্রশাসক, ময়মনসিংহ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন;

 

যেহেতু, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন রুবেলের বিরুদ্ধে উল্লিখিত অভিযোগে তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে;

সেহেতু, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলাধীন ৫নং সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সালাহ উদ্দিন রুবেল কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(ঘ)(ঘ) ধারার অপরাধ সংঘটিত করায় উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

 

এবিষয়ে মন্তব্য সালাহ উদ্দিন রুবেলের মোবাইল ফোনে মন্তব্য জানতে চাইলে তিনি সংবাদটি প্রকাশ না করতে প্রতিবেদককে নিষেধ করেন।

 

উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ জানান স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয় ইউপি শাখা ১ থেকে ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিন রুবেলের সাময়িক বরখাস্তের চিটি গতকাল বিকেলে হাতে পেয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি