1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে যাকাত প্রার্থীদের মাঝে চেক বিতরণ  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে যাকাত প্রার্থীদের মাঝে চেক বিতরণ 

Reporter Name
  • Update Time : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৪৮ Time View

 

মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

২০২৩-২৪ অর্থ বছরে স্থানীয়ভাবে সংগৃহীত যাকাতের অর্থে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যাকাত প্রার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুর ১ টায় উপজেলা মিলনায়তনে ও উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার (যুগ্ম সচিব) পরিচালক পারভেজ রায়হান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ সরকার। সার্বিক তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আনোয়ারুল হক।

 

উপজেলায় ৩৩ জন যাকাত প্রার্থীদের মাঝে জন প্রতি ৬,০০০ (ছয় হাজার) টাকা করে দেওয়া হয়। উপজেলায় ৩৩ জনকে মোট ১,৯৮,০০০ (এক লক্ষ আটানব্বই) হাজার টাকার যাকাতের চেক বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2026

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি