1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
শ্যামগঞ্জ প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

শ্যামগঞ্জ প্রেসক্লাব এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  

Reporter Name
  • Update Time : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৪৬ Time View

 

 

আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ-

 

ময়মনসিংহের “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গতকাল ৩০ মার্চ ২০২৪ ইং রোজ শুক্রবার। প্রেসক্লাবের সভাপতি মোঃ আল ইমরান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) এর সঞ্চালনায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা যুবলীগ নেতা অমিত মিশ্র,পাইস্কা সপ্রাবির সহকারী শিক্ষক মোঃ আবদুল জলিল,মনাটি দড়ি পাড়া সপ্রাবির সহকারী শিক্ষক আবদুল মান্নান মাষ্টার,সমাজসেবক আবদুল মুন্নাফ তালুকদার,সমাজসেবক আনোয়ার হোসেন খান সুপ্লব, জনপ্রিয় সংগীত শিল্পী সাগর তালুকদার, নেত্রকোনার বিশিষ্ট সাংবাদিক বুলবুল আহমেদ, সাদিয়া সুলতানা, গৌরীপুর মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ দুদু, একটি বাড়ি, একটি খামার, গৌরীপুর উপজেলা অফিসের সিনিয়র অফিসার মোঃ নজরুল ইসলাম মারুফ, পূর্বধলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, দৈনিক মানবজমিন পূর্বধলা প্রতিনিধি মোঃ জুবায়ের হোসেন বাচ্চু, পূর্বধলা রিপোর্টারস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, পূর্বধলা রিপোর্টারস ক্লাব এর যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্ডল ও সদস্য সাগর আহমেদ জজ।

 

এই আয়োজনটি সফল করতে অক্লান্ত পরিশ্রম করেছেন “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এর সিনিয়র সহ সভাপতি গোবিন্দ মোদক, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিক উজ জামান আশিক, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান হৃদয়, কোষাধ্যক্ষ সাখাওয়াত হোসেন মামুন, দপ্তর সম্পাদক জানে আলম জনি।

 

ময়মনসিংহ বিভাগের গুরুত্বপূর্ণ দুই জেলা ময়মনসিংহ ও নেত্রকোনার অংশ নিয়ে গঠিত ঐতিহাসিক শ্যামগঞ্জ বাজার। ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও নেত্রকোনার পূর্বধলা উপজেলা নিয়ে গঠিত এই শ্যামগঞ্জ বাজারের আশেপাশের এক জাঁক সাংবাদিক নিয়ে গঠিত হয় শ্যামগঞ্জ প্রেসক্লাব। ২০২৪ সালের ১ম দিনে সভাপতি মোঃ আল ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম খান (মনির) কে নিয়ে গঠিত “শ্যামগঞ্জ প্রেসক্লাব” এ কমিটি গঠিত হয়। তারুণ্য নির্ভর এই প্রেসক্লাবের মূল উদ্দেশ্য ছিলো, এই অঞ্চলের সাংবাদিকদের মধ্যে একতা তৈরি করা। বস্তুুনিষ্ট সংবাদ তৈরি করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি