1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দুমকিতে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার -১ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

দুমকিতে দুই কেজি গাঁজাসহ গ্রেফতার -১

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ১১৪ Time View

 

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)প্রতিনিধিঃ

দুমকিতে আন্ত:জেলা মাদক ব্যবসায়ী এলমান হাওলাদার ওরফে এলমাকে ২ কেজি গাঁজা সহ আটক করেছে দুমকি থানা পুলিশ। সোমবার দুপুরে তাকে উপজেলার বাশবুনিয়ায় নিজ বাড়ি থেকে আটক করা হয়।

জানাযায়, সোমবার বেলা ১২.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে দুমকি থানার এস আই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম অভিযান চালিয়ে একাধিক মাদক মামলার আসামী এলমান হাওলাদার ওরফে এলমা(৩৩) কে নিজ বসত ঘর থেকে ২ কেজি গাঁজা সহ আটক করে। আটককৃত এলমান উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের বাশবুনিয়া গ্রামের মৃত মোনাছেফ হাওলাদারের ছেলে। তার বিরুদ্ধে দুমকি থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০৮, তারিখ-২৫/০৩/২০২৪ ইং।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,তার বিরুদ্ধে দুমকি থানা সহ বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে । সোমবার তাকে পটুয়াখালী আদালতে প্রেরণ করা হয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি