1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নড়াইলের কালিয়ায় অল্পের জন্য প্রানে বাঁচলেন চেয়ারম্যান প্রার্থী প্রিন্স। - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

নড়াইলের কালিয়ায় অল্পের জন্য প্রানে বাঁচলেন চেয়ারম্যান প্রার্থী প্রিন্স।

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১৪৮ Time View

 

মোঃ হাসিবুর রহমান , বিশেষ প্রতিনিধি নড়াইল।

 

আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী, গনসংযোগ করতে গিয়ে ভয়বহ অগ্নিকান্ডের হাত থেকে প্রানে রক্ষা পেয়েছেন আসন্ন নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সালামাবাবদ ইউপির সাবেক চেয়ারম্যান এস এম নাজমুল হক প্রিন্স। নিজস্ব প্রাইভেট কারের সাইলেন্সার পাইপ থেকে সৃষ্ট আগুনে তার গাড়িটি ভষ্মিভূত হলেও তিনি সহ ৫ জন সহকর্মী অক্ষত রক্ষা পেয়েছেন। শনিবার বিকালে উপজেলার দেবদুন-পাটন সড়কে ঘটেছে এই অগ্নি কান্ডের ঘটনা।

নাজমুল হক প্রিন্স জানান, শনিবার বিকাল ৪ টার দিকে তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে গনসংযোগ করার উদ্দ্যেশ্য বের হয়ে থেকে দেবদুন যাওয়ার পথে ওই পাকা সড়কের রামপুরা নামকস্থানে পৌছালে সড়কে ছড়িয়ে রাখা গৃহস্তের শুকনা খেষাড়ি কলাই, উত্তপ্ত সাইলেন্সার পাইপে জড়িয়ে পড়লে আগুন ধরে যায়। আগুন দাউ দাউ করে জ্বলে উঠলে পিছনে মটর সাইকেলে থাকা তার কর্মীসমর্থকরা সেটি দেখতে পেয়ে গাড়ি থামিয়ে গাড়িতে থাকা প্রিন্সসহ তার ৫ সমর্থকে অক্ষত উদ্ধার করেছে এবং গাড়িটি নিমিষেই পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত কালিয়া ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রন করে। গাড়িতে থাকা সবাইকে জীবিত উদ্ধার করা হলেও গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি