1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লক্ষ টাকা জরিমানা  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

গোমস্তাপুরে দুই ক্লিনিককে আড়াই লক্ষ টাকা জরিমানা 

মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ১২৮ Time View

 

 

মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সিজারিয়ান অপারেশন করাতে গিয়ে দুই প্রসূতির মৃত্যুর ঘটনায় দুই ক্লিনিককে আড়াই লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দুই দিনের দুই ক্লিনিকে দুই প্রসূতির মৃত্যুর ঘটনার সংবাদ শনিবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হওয়ায় পর শনিবার ক্লিনিক দুটিতে অভিযান চালায় উপজেলা স্বাস্থ্য বিভাগ। এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল হামিদ ও মেডিকেল অফিসার মাহমুদুল হাসান। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা ভোক্তা অধিকার আইনে আল-মদিনা ক্লিনিককে ৫০ হাজার ও জমজম নার্সিং হোমকে ২ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। তবে জমজম নার্সিং হোম কতৃর্পক্ষ জরিমানার অর্থ তাৎক্ষণিক পরিশোধ করতে না পারায় ম্যানেজার লাল মোহাম্মদকে পুলিশ হেফাজতে নেয়া হয়। প্রসঙ্গত: উপজেলা সদর রহনপুর পৌর এলাকার ডাকবাংলোপাড়ায় অবস্থিত আল মদিনা ক্লিনিকে গত ১৯ মার্চ ও খোয়ার মোড় এলাকায় অবস্থিত জমজম নার্সিং হোমে গত ২১ মার্চ সিজারিয়ান অপারেশন করাতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি