1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি সফল অভিযান পরিচালনা করে সিএনজি চোর সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বাঁশখালী রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের একটি সফল অভিযান পরিচালনা করে সিএনজি চোর সিন্ডিকেটের মূল হোতা গ্রেফতার। 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ১০১ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

 

রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই(নিঃ) শ্রী জ্ঞানময় চাকমা তাহার সঙ্গীয় ফোর্স সহ তদন্ত কেন্দ্র এলাকায় রাত্রিকালীন ডিউটি করার সময় গোপন সংবাদর ভিত্তিতে বাঁশখালী থানাধীন ৫নং কালীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ পশ্চিম কোকদন্ডী, আশকর আলী মজুমদার বাড়ির গোয়াল ঘর সংলগ্ন ঝুপড়ি ঘরের ভিতর ১০/১১জন অভ্যাসগত চোর, চোরাই মালামাল বিক্রয় করার লক্ষ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে, বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ ও রামদাস মুন্সির হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ তপন কুমার বাগচি এর নির্দেশে এসআই রিয়াজ উদ্দীন ও এসআই নুরুল হক হাওলাদার সঙ্গীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ আরিফ এর দেখানো ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করিয়া মোঃ আরিফকে গ্রেফতার করেন। উক্ত আসামিকে জিজ্ঞাসা করার পর উক্ত আসামির দেখানো ও উপস্থাপন মতে

ক। সবুজ রং এর ৩টি, জলপাই রং এর ২টি এবং নীল রং এর ২টি সিএনজির পদার্, খ। সিএনজি অটোরিক্সার ২টি পুরাতন চাকা, গ। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার প্লেটের ফ্রেম ৭টি, ঘ। সিএনজি অটোরিক্সার বাম্পার ১টি, ঙ। সিএনজি অটোরিক্সার সৌন্দর্য্য বর্ধনের বিভিন্ন সাইজের যন্ত্রাংশ, চ। গাজী ব্রান্ড এর একটি পানির পাম্প, ছ। গ্যাস সিলিন্ডার ১টি, যাহার গায়ে RIGAS লিখা আছে, জ। একটি YAMAHA ব্রান্ড এর মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং—G3C8E0404404, চেসিস নং—MEIRG072CG0268531, রেজিঃ নং— চট্টমেট্রো—ল—১৪—০৩৫০, সর্বমোট মূল্য ২,৫৫,০০০/—(দুই লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা উদ্ধারপূর্বক ১৭/০৩/২০২৪ইং তারিখ ০৬.৩০ঘটিকার সময় উপস্থিত সাক্ষী ক। রাজীব দাশ(৪২), পিতা— বাবুল দাশ, মাতা—রত্না দাশ, সাং— গুনাগরী, ২নং ওয়ার্ড, ৫নং কালীপুর ইউনিয়ন, থানা—বাঁশখালী, জেলা—চট্টগ্রাম, খ। গ। কং/১৫০৮ শহিদুল ইসলাম, বিপি—৯২১৩১৬৫০১৯, মোবাঃ ০১৮৭৩৩২৩২৩৪, কর্মস্থল—রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্র, বাঁশখালী থানা, চট্টগ্রাম আসামিকে জিজ্ঞাসাবাদে সে ও পলাতক আসামীগণ অভ্যাসগত চোর মর্মে স্বীকার করে। তারা বাঁশখালী থানা এলাকা সহ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা হইতে সিএনজি অটোরিক্স্র, মোটর সাইকেল সহ বিভিন্ন মালামাল চুরি করিয়া উক্ত স্থানে নিয়ে চোরাই গাড়ির নম্বর প্লেট পরিবর্তন সহ যন্ত্রাংশ আলাদা ও গাড়ির রুপ পরিবর্তন করে চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় বিক্রয় করিয়া থাকে। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানা এবং তার সহযোগী পলাতক অপরাপর আসামীদের নাম ঠিকানা প্রকাশ করে।

৬। উদ্ধারঃ ক। সবুজ রং এর ৩টি, জলপাই রং এর ২টি এবং নীল রং এর ২টি সিএনজির পদার্, খ। সিএনজি অটোরিক্সার ২টি পুরাতন চাকা, গ। গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার প্লেটের ফ্রেম ৭টি, ঘ। সিএনজি অটোরিক্সার বাম্পার ১টি, ঙ। সিএনজি অটোরিক্সার সৌন্দর্য্য বর্ধনের বিভিন্ন সাইজের যন্ত্রাংশ, চ। গাজী ব্রান্ড এর একটি পানির পাম্প, ছ। গ্যাস সিলিন্ডার ১টি, যাহার গায়ে RIGAS লিখা আছে, জ। একটি YAMAHA ব্রান্ড এর মোটর সাইকেল, যাহার ইঞ্জিন নং—G3C8E0404404, চেসিস নং—MEIRG072CG0268531, রেজিঃ নং— চট্টমেট্রো—ল—১৪—০৩৫০, সর্বমোট মূল্য ২,৫৫,০০০/—(দুই লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি