1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণার কলমাকান্দায় অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা দুই লাখ টাকা  - Stbanglatv.com
রবিবার, ১৭ মে ২০২৬, ০৪:১২ অপরাহ্ন

নেত্রকোণার কলমাকান্দায় অবৈধ ইটভাটায় অভিযান জরিমানা দুই লাখ টাকা 

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৬৯ Time View

 

নেত্রকোনা জেলা প্রতিনিধি,

 

পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উদ্যোগে নেত্রকোণা জেলা প্রশাসনের সহযোগিতায় পিসিবি ব্রিকস, হিরাকান্দা, গুমাইনদীর পাড় সংলগ্ন কলমাকান্দা, নেত্রকোণা নামক অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

উক্ত অভিযানে অবৈধ ইটভাটাকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। একই সাথে অবৈধ ইটভাটাটিকে দুটি ভেকু দিয়ে ভেঙে এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসের সাহায্যে পানি ছিটিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

 

মোবাইল কোর্টে নেতৃত্ব দেন, নেত্রকোণা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব এস. এম মেহেদী হাসান এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ।

 

উক্ত মোবাইল কোর্টে নেত্রকোণা জেলার পুলিশ সদস্যগণ এবং কলমাকান্দা ফায়ার সার্ভিসের সদস্যগণ সহযোগিতা করেন।

 

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এরকম অভিযান চলমান থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি