
আব্দুর রউফ দুদু গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খানের বাসায় শুক্রবার (৮ মার্চ/২৪) অগ্নিকাণ্ডে প্রায় ২৩ লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আগুন দেখতে পায়। এ সময় বাসায় কেউ ছিলেন না। ধারণা করা করছে বিদ্যুৎ বা আইপিএসের তারের শর্টসার্কিটের ঘটনায় আগুনের সূত্রপাত হতে পারে। স্থানীয় লোকজন ও গৌরীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ২ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, অগ্নিকাণ্ডের সময় বাসায় কেউ ছিলেন না। আগুনে বাসার ভবন, আসবাবপত্র, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ২৩লাখ টাকার হতে পারে। #
© All rights reserved © 2023
Leave a Reply