1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
দোয়ারাবাজারে বিপুল পরিমাণের জাল নোটসহ আটক ২ - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বিপুল পরিমাণের জাল নোটসহ আটক ২

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

 

দোয়ারাবাজার(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিপুল পরিমাণ জাল নোটসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃত হলেন, দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের আকিলপুর গ্রামের মৃত শরিফ উল্লাহর পুত্র মোঃ আখলিছ মিয়া ও শেরপুর জেলার মৃত তাইকেন মরং এর স্ত্রী শিলা রানী রিচিল।

 

পুলিশ জানায়, আজ (২৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আতিয়ার রহমান ও এসআই মো:সম্ররাজ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাংলাবাজারের কাদির এর দোকান থেকে ১ হাজার টাকার অবিকল নকল মুদ্রা, প্রতি পাতায় ০৪টি করে মুদ্রা ছাপানো ১২০ পাতা, মোট ৪৮০টি নোট (চার লক্ষ আশি) হাজার টাকাসহ তাদের আটক করা হয়েছে।

 

বিষয় নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান জানান, জাল নোটসহ দুইজনকে আটক করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি