1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণার সদর উপজেলায় দুই ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জনের মনোনয়ন দাখিল।  - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নেত্রকোণার সদর উপজেলায় দুই ইউনিয়নে উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ১০জনের মনোনয়ন দাখিল। 

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

 

নেত্রকোনা প্রতিনিধি,

 

নেত্রকোণার সদর উপজেলায় রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মোট ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।

 

নেত্রকোণা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোছাঃ হোসনে আরা সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) ছিল নেত্রকোনা সদর উপজেলার রৌহা ও সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।

 

শেষ দিনে রৌহা ইউনিয়নে চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ৪ জন ও সিংহের বাংলা ইউনিয়নে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।

এদিকে, রৌহা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিল করছেন, শফিকুল ইসলাম বাতেন, মোঃ মুখলেছুর রহমান, ফরিদা ইয়াসমিন ও হাজী মোঃ আব্দুল হাই।

অপরদিকে,সিংহের বাংলা ইউনিয়নে মনোনয়ন পত্র দাখিল করেন, হাবিবুল মোস্তফা সবুজ, মোঃ আবুল হারেছ, আসমা সুলতানা, আরিফ খান, মোঃ খায়রুল ইসলাম ও মোফাক্কারুল হুসেন মিলন।

তিনি আরো বলেন, আগামী ১৫ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র যাচাই – বাচাই, ২২ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র প্রত্যাহার, ২৩ ফেব্রুয়ারী প্রতীক বরাদ্দ এবং আগামী ৯ মার্চ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ থাকে, ৮ অক্টোবর ২০২৩ তারিখে সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহসান সুমন এবং ৯ অক্টোবর ২০২৩ তারিখে রৌহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করায় এই দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদ শূন্য হওয়ায় এ দুটি ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি