
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের জাত রামদাস মৌজায় পূর্ব শত্রুতা জের ধরে ৪ বিঘা লাগানো ধানের জমিতে রাতের আঁধারে মই দিয়েছে দুর্বোত্তরা। এই নিউজ লিখিত অভিযোগের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার স্বাধীন প্রেস ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক দুলাল আলীর দৈনিক মানবিক বাংলাদেশ ও অনলাইন এসটি বাংলা টিভিতে একটি নিউজ গত ৩ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। এর জের ধরে ১১ ফেব্রুয়ারি তার কর্তব্যরত দায়িত্ব পালনের সময় উপজেলা চত্তরের সামনে বিবাদী ফয়সাল আলী পিতা রমজান আলী উদয়নগর ভূত পুকুর তাকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ ও লাঠিলাদনা দেখায় ও তাকে প্রাণ নাশের হুমকি দেয়। প্রত্যক্ষদর্শী বাইরুল ইসলাম ও ইসমাইল হোসেন জানান ফয়সাল আলী দুলালকে বিভিন্ন ধরনের হুমকি মূলক কথা বার্তা বলেন। গোমস্তাপুর স্বাধীন প্রেস ক্লাবের সভাপতি আলাউদ্দিন পারভেজ বলেন দুলাল আমাদের ক্লাবের সহ-সভাপতি অভিযোগের ভিত্তিতে সে নিউজ প্রকাশ করে। তার উপরে গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি।
এ বিষয়ে গোমস্তাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা ওসি চৌধুরী জুবায়ের আহমেদ বলেন লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply