1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় ৬ সদস্যের একটি ডাকাত দল গ্রেপ্তার। - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

চট্টগ্রাম শহরের সদরঘাট এলাকায় ৬ সদস্যের একটি ডাকাত দল গ্রেপ্তার।

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি। 
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর সদরঘাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। গতকাল শনিবার (১০ ফেব্রুয়ারী) নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকা থেকে ১টি দেশিয় অস্ত্র, ৪টি ছুরি, ২টি তালা কাটার যন্ত্র ও ২টি রেঞ্চসহ তাদের গ্রেপ্তার করা হয়।

সদরঘাট থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আরিফ হাসান মেহেদী নামে ডাকাত দলের এক সদস্য স্বীকার করেছে-কয়েকদিন আগে মেহেদীবাগস্থ আমিরবাগ আবাসিকের এক বাসা থেকে চুরি করা স্বর্ণ তার কাছে রয়েছে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে ডবলমুরিং থানাধীন বারেক বিল্ডিং এলাকার সানাই সিনেমা হলের খালি জায়গার ঝোপের ভিতরে মাটির নিচে লুকানো অবস্থায় ৫১ ভরি ১২ আনা ৩ রত্তি স্বর্ণ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি