1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাস, প্রাইভেটকার ও ট্রাকের সিরিজ চাপায় প্রাণ হারালেন কলেজ ছাত্র - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

বাস, প্রাইভেটকার ও ট্রাকের সিরিজ চাপায় প্রাণ হারালেন কলেজ ছাত্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৩ Time View

 

লিয়াকত হোসেন জনী ধনবাড়ী টাঙ্গাইল প্রতিনিধি::

 

টাঙ্গাইলের ধনবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাফুজুর রহমান ওরফে সিয়াম নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

 

বুধবার ৭ ফেব্রুয়ারি বিকালে জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের হাজরাবাড়ী নামকস্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

 

নিহত সিয়াম (২২) ধনবাড়ী পৌর শহরের আমবাগান এলাকার ফজলুল ইবনে নুরের ছেলে। সে ঢাকার বাংলা কলেজের শিক্ষার্থী ছিলেন।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সিয়াম বিকেল বেলায় তাঁর নিজের মোটরসাইকেলযোগে ধনবাড়ী হতে মধুপুর যাচ্ছিলেন। এ সময় হাজরাবাড়ী এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা ঢাকাগামী একটি দ্রত গতির যাত্রীবাহী বাস তাঁকে প্রথমে ধাক্কা দেয়। ধাক্কা লেগে সে রাস্তায় পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাক ও প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থালেই মারা যায় সিয়াম। স্থানীয়রা ফায়ার সার্ভিস ও থানা-পুলিশকে খবর দিলে তাঁরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

 

ধনবাড়ী থানার ওসি (তদন্ত) মো. ইদ্রিস হোসাইন বলেন, ‘‘পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর হয়েছে।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি