1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

নাসিরনগরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হেনাকে গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

 

মোঃ আব্দুল হান্নানঃ- ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী পলাশ খানের স্ত্রী হেনা বেগম(৪৫)কে গ্রেপ্তার করেছে নাসিরনগর থানা পুলিশ।নাসিরনগর থানা পুলিশের এস আই রুপন নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর রাতে অভিযান পরিচালনা করে হেনাকে ইয়াবা সহ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।জানা গেছে হেনার বিরোদ্ধে থানা ও আদালতে একাদিক মামলা চলমান রয়েছে। স্থানীয়দের অভিযোগে জানা গেছে,হেনা তার মেয়ে হৃতু বেগম ও ছেলে নয়ন মিলে এলাকায় তৈরী করেছে মাদক আর চোরাই মোবাইল বেচাকেনার অভয়াশ্রম।তাদের যন্ত্রনায় এলাকার সাধারণ মানুষ অতিষ্ট।ধ্বংসের পথে যুব সমাজ।হেনা তার মেয়ে হৃতু ও ছেলে নয়নকে নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশের পর টনক নড়ে থানা পুলিশের।এ পর্যন্ত পুলিশ অভিযান পরিচালনা করে বেশ কয়েকজন চোর,ডাকাত আর মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের খবর পাওয়া গেছে।এ অভিযান অব্যাহত থাকবে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি