1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীতে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার তিন। - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

বাঁশখালীতে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের চেষ্টা, গ্রেফতার তিন।

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৭ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।

চাম্বল এলাকার হেফাজ উদ্দীন(৪১) পিতা মৃত মোসলেম উদ্দিন, মোহাম্মদ সানি আহমদ (৩২), পিতা জাহাঙ্গীর আলম ও মোহাম্মদ সোহেল (২৩) পিতা মোহাম্মদ হামিদকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ছোরা উদ্ধার করা হয়। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদের নির্দেশে এসআই হাফিজের রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটককৃতরা দীর্ঘ দিন ধরে এলাকায় চুরি ছিনতাইয়ের সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকায় একটি লবণ বোঝাই ট্রাক ইরান চৌধুরীর ব্রিক ফিল্ড এলাকায় পৌঁছলে ব্যরিকেড দিয়ে ট্রাক থামিয়ে চালকের কাছে থাকা ৫০ হাজার টাকা ও মোবাইল সেট লুট করে। এসময় বাঁধা দিলে চালক মোজাফফর আহমদকে ছুরিকাঘাত করা হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আসামীদের গ্রেফতার করে। বাঁশখালী থানার ওসি তোফায়েল আহমদ জানান, চাম্বলে লবণ বোঝাই ট্রাক ছিনতাইয়ের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের আটক করতে সক্ষম হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি