
জাহিদুল ইসলাম, জেলা প্রতিনিধি পটুয়াখালীঃ পটুয়াখালীর দুমকীতে ৬হাজার দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইউরোপের দেশ মাল্টা আওয়ামীলীগের সভাপতি “হাওলাদার ফাউন্ডেশনের” প্রতিস্ঠাতা ও দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মো:কাউসার আমিন হাওলাদার। রবিবার বিকাল ৪টায় সরকারী জনতা কলেজ মাঠে হাওলাদার ফাউন্ডেশনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আবুল কাসেম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাওলাদার ফাউন্ডেশনের সভাপতি মো: শাহ আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কবির হোসেন মৃধা, মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খান, সরকারী জনতা কলেজের সহকারী অধ্যাপক মো: শহিদুল ইসলাম দুমকি প্রেসক্লাবের সাধারন সম্পাদক কাজী বেলাল হোসেন দুলাল প্রমুখ।
© All rights reserved © 2026
Leave a Reply