1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে নৌকার এজেন্ট থাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন - Stbanglatv.com
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

চন্দনাইশে নৌকার এজেন্ট থাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আবিদুর রহমান বাবুল
  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আবিদুর রহমান বাবুল
চট্টগ্রামের চন্দনাইশে নৌকার এজেন্ট থাকায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলার পৌরসভা ৮নং ওয়ার্ডের আবু তৈয়ব কমিশানারের বাস ভবনে এ সংবাদ সম্মেলন হয়েছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী সওদাগর অভিযোগ করেন ৭ জানুয়ারী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ৮নং ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া বণিক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আমিও আমার স্ত্রী নৌকার পক্ষে এজেন্ট থাকায় প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আমাদের পরিবার পরিজনকে তিনটি মিথ্যা মামলায় আসামি করে প্রশাসন দিয়ে হয়রানি করছেন। এধরনের মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট, মামলা প্রত্যাহার ও হয়রানির বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ইসমাইল সওদাগর, মোহাম্মদ ইউনুচ, মোহাম্মদ আজম, কমরুন্নাহার, শামসুন্নাহার, পারভীন আকতার, প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি