
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আইন শৃঙ্খলা বিঘ্নকরার অপরাধে ২০২০ সালে দ্রুত বিচার আইন ২০০২ এর ৪/১ ধারায় বাঁশখালী পৌরসভার বাহার উল্লাহ পাড়ার জসিম উদ্দিন পিতা ফজল করিম প্রকাশ বসাইন্নাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ মাস বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন মহামান্য আদালত। এর পর থেকে পলাতক রয়েছেন উক্ত আসামি এরই মধ্যে আরো তিনটি মামলার ওয়ারেন্ট হয়েছে। সাজা প্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘ দিন আইনের চোখকে ফাঁকি দিয়ে পলাতক থাকার পর বাঁশখালী থানার চৌকস পুলিশ অফিসার এএসআই ইমরান হোসেন এর নেতৃত্বে একদল সঙ্গীয় অফিসার ফোর্স এর সহায়তায় উক্ত পলাতক আসামি জসিম উদ্দিন পিতা ফজল করিম প্রকাশ বসাইন্নাকে আজ ২৩/ ০১/২০২৪ ইংরেজি তারিখে অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।
উক্ত আসামি গ্রেপ্তারের পর এলাকার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।
© All rights reserved © 2023
Leave a Reply