1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে মধুপুরে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ২৭৮ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

 

সিলেটের জৈন্তাপুরে চিকিৎসকদের হামলার প্রতিবাদে টাঙ্গাইলের ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নার্স ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে। ২২ জানুয়ারি সোমবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা হেলাল উদ্দিন, কনসালটেন্ট ডা. নূর আলামিন, ডা. তারিকুল ইসলাম, ডা. ফারজানা শারমিন,নার্স সুপারভাইজার ফাতেমা বেগম, ইপিআই ইন্সপেক্টর রোকন উদ্দিন সেলিম প্রমুখ।

এসময় চিকিৎসক নার্স ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১০০ শয্যা বিশিষ্ট মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাইদুর রহমান বলেন, নিরাপদ কর্মস্থলের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তার জন্য কমপক্ষে ৬ জন আনসার নিয়োগে ও স্বাস্থ্য সেবাদান কারীদের উপর হামলাকারীদের দৃষ্ঠান্ত মূলক শাস্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি