1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ঐতিহ্যবাহী কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মানের আলোচনা সফল - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ঐতিহ্যবাহী কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মানের আলোচনা সফল

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৭৬ Time View

 

মোঃ হাসিবুর রহমান, বিশেষ প্রতিনিধি নড়াইল।

 

নড়াইলের মুক্তিযুদ্ধের অন্যতম প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী কলাবাড়িয়া স্কুল। কলাবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৩১ খ্রিঃ সনে স্থাপিত হয়। প্রতিষ্ঠাতা মরহুম ইসমাইল হোসেন।এই স্কুলে মুক্তিযুদ্ধের সময় পাকহাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের শক্তিশালী সংগঠন তৈরি করে গোপালগঞ্জের পূর্বঅঞ্চল, কোটালিপাড়া, খুলনার উত্তরাঞ্চল, নড়াইলের লোহাগড়াঅঞ্চল, মোল্লারহাট সহ বিভিন্ন অঞ্চলের লোকজন মিলে মুক্তিযোদ্ধা সংগঠন তৈরি করে পাকহানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে। এই স্কুলের পাশে নলিয়া নদী প্রবাহমান। তখন পাকিস্থানি হানাদারদের ধরে এনে এই স্কুলে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হতো। সেই ঐতিহ্যবাহী কলাবাড়িয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অকাঠামো অনুন্নত স্বাধীনতার সু-দীর্ঘ বছর ধরে।বর্তমানে ৯০০ জনের বেশি ছাত্রছাত্রী রয়েছে বিদ্যালয়টিতে। নড়াইলের কালিয়া উপজেলাধীন কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন পাশ হয়। ভবনটি স্কুলের কোন পাশে স্থাপন করলে সকলে উপকৃত হবে সে বিষয়টি নিয়ে নানান গুনজন চলছিলো তার পরিপ্রেক্ষিতে স্কুল কতৃপক্ষ কলাবাড়িয়া ইউনিয়নবাসীকে পরামর্শের জন্য আলোচনা সভার আয়োজন করেন। আলোচনায় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যগন,স্কুলের শিক্ষকমন্ডলী সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ সকলে একমত পোষন করেন যে, স্কুল নতুন ভবনটি উত্তর পশ্চিম পাশে স্থাপন করলে ভালো হবে সম্মতি জ্ঞাপন করেন আজ ২১/০১/২০২৪ ইং।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি