
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
আসন্ন উপজেলা পেকুয়া পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন অভিবক্ত বৃহত্তর মগনামা (মগনামা-উজানটিয়া) ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগের মগনামা ইউনিয়ন শাখার সভাপতি খাইরুল এনাম(বি.এ)। উল্লেখ্য, তিনি কক্সবাজার জেলার সাবেক গভর্নর ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত এডভোকেট জহিরুল ইসলাম এবং জেলার প্রথম পত্রিকা দৈনিক কক্সবাজারের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের ভাতিজা।
নৌকা প্রতীকে প্রার্থী হওয়ার বিষয়ে খাইরুল এনাম জানান -আমি আওয়ামী লীগের তৃণমূল পর্যায় নেতা-কর্মীদের অনুরোধে নৌকা প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। প্রার্থী হওয়ার কথা ঘোষণা করায় উচ্ছ্বসিত আমার অনুসারীসহ সাধারণ জনগণ ।খাইরুল এনাম জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা উল্লেখ করে পেকুয়া উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক শিক্ষাবিদ ও উদ্যাক্তা প্রভাষক মো.নূরুল আমিন বলেন-খাইরুল এনাম তৃণমূলের একজন জনপ্রিয় নেতা, উনার হাত ধরেই তৃণমূল আওয়ামীলীগ শক্তিশালী ও সুসংগঠিত হয়েছে।স্মার্ট পেকুয়া বিনির্মাণে খাইরুল এনাম একজন সৃজনশীল, ন্যায়পরায়ন ও যোগ্য নেতা।পেকুয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হাশেম বলেন-উনার মত সৎ, সাহসী,ন্যায়-নীতিপরায়ন ও কর্মীবান্ধব নেতা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণ প্রতিটি সেবা থেকে কখনো বঞ্চিত হবে না এবং মাদক ও সন্ত্রাস নির্মূল সহজ হবে।
একই ভাষ্য আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের। নেতাকর্মীরা বলেন-মাদক ও সন্ত্রাস নির্মূল এবং স্মার্ট পেকুয়া বিনির্মাণে খাইরুল এনামের মত সাহসী ও স্মার্ট নেতা উপজেলা চেয়ারম্যান হিসেবে খুবই দরকার। আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নেত্রী খাইরুল এনামকে নৌকা প্রতীক হাতে তুলে দিলে জনগনের সমর্থন নিয়ে আমরা উনাকে নির্বাচনে বিজয়ী করব-ইনশাআল্লাহ।
© All rights reserved © 2023
Leave a Reply