1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
চন্দনাইশে দুইশত বছরের বসবাসরত সংখ্যালঘু সম্প্রাদায় নামজারির আবেদন করেছেন জেলা প্রশাসকের নিকট - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

চন্দনাইশে দুইশত বছরের বসবাসরত সংখ্যালঘু সম্প্রাদায় নামজারির আবেদন করেছেন জেলা প্রশাসকের নিকট

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আবিদুর রহমান বাবুল।
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১২০ Time View

 

চট্টগ্রামের চন্দনাইশ থেকে আবিদুর রহমান বাবুল।

চট্টগ্রামের চন্দনাইশে দুইশত বছরের বসবাসরত সংখ্যালঘু সম্প্রাদায় নামজারির আবেদন করেছেন জেলা প্রশাসকের নিকট। জানা যায় উপজেলার দোহাজারী পৌরসভার ৯নং ওয়ার্ডের দিয়াকুল শান্তির বাপের ভিটা বাড়িতে সংখ্যালঘু সম্প্রাদয়ের বিশটি পরিবারের দুইশত লোক দীর্ঘ দুইশত বছর ধরে বংশানুক্রমে বসবাস করে আসছেন। দখলীয় তফশীল উক্ত ভূমি আর.এস ৪নং খতিয়ানের আর.এস দাগাদির পূর্ব পুরুষদের নামে রেকড চূড়ান্ত প্রচার আছে। অত্যান্ত পরিতাপের বিষয় আর.এস রেকডিয় জায়গায় বিশটি পরিবার যথাক্রমে- সাধন দাশ, মধন দাশ, দীপক দাশ, নিমাই দাশ, কাঞ্চন দাশ, দুলাল দাশ, বিমল দাশ, জাপান দাশ, সুধীর দাশ, অধীর দাশ, নিদীর দাশ, শিবু দাশ, শিমুল দাশ, আশীষ দাশ, পলাশ দাশ, ননি গোপাল দাশ প্রমুখ বসবাস করে আসছেন। অথচ আর.এস রেকডিয় জায়গা সমূহ ভুলক্রমে বি.এস ১নং খতিয়ান ভুক্ত হওয়ায় খাস জমিতে অন্তভূক্ত হয়েছে। ১নং খতিয়ানের বিরুদ্ধে মাননীয় জজ আদালতে মামলা দায়ের করা হলে মামলায় ১নং খতিয়ানের বিপক্ষে আমাদের পক্ষে ডিগ্রী প্রদান করেন। ডিগ্রীর অনুবলে ০২/০৯/২০২০ইং হাইকোর্টে এ জমি সংক্রান্ত ব্যাপারে রিট করা হলে রিট নং- ১০৬৮/২০২২ ও ৭১৭০/২০২৩ এর আদেশ মোতাবেক তফশীলোক্ত ভূমি নামজারির অনুমোদন দেওয়ার জন্য চন্দনাইশ সহকারী ভূমি মহোদয়কে নির্দেশ প্রদান করেন। ইতি মধ্যে উপজেলার দোহাজারী পৌরসভায় ভূমি অফিসের সরজমিনে তদন্ত প্রতিবেদন স্মারক নং-৯-১/২০২০-১০৯ প্রদান করা হয়েছে। ফলে বিশটি পরিবার বাপ-দাদার ভিটা বাড়িতে স্থায়ীভাবে বসবাসের জন্য চট্টগ্রাম জেলা প্রশাসক এর নিকট দাবি জানিয়েছেন। সাধন দাশ, মধন দাশ গং জানান আমাদের বাপ-দাদার আর.এস রেকডিয় জায়গা ১নং খতিয়ান ভূক্ত হওয়ায় আমরা আতংকে আছি। আমরা জেলা প্রশাসক মহোদয় সহকারী কমিশনার ভূমি চন্দনাইশ মহোদয় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে আমাদের আবেদনটুকু বিবেচনা করে জমির পরিমাণ একশত আটাশ শতক জায়গা আমাদের বিশটি পরিবারের নামে নামজারি করার দাবি জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি