1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
ময়মনসিংহস্থ ঈশ্বরগঞ্জ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ - Stbanglatv.com
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন

ময়মনসিংহস্থ ঈশ্বরগঞ্জ সমিতির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View

 

মাহবুবুল আলম সোহাগ, ময়মনসিংহ

ময়মনসিংহস্থ ঈশ্বরগঞ্জ সমিতির উদ্যোগে গরীব অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

 

শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এতিমখানা ও রাস্তার পাশে থাকা অসহায়, সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

 

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহস্থ ঈশ্বরগঞ্জ সমিতির সহ-সভাপতি ডাঃ ফরহাদ হোসেন, আবুল কালাম ভূঁইয়া, নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেন হলুদ, অ্যাডভোকেট মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাসেল, দপ্তর সম্পাদক শাহজাহান আলম সহ অন্যান্যরা।

ময়মনসিংহস্থ ঈশ্বরগঞ্জ সমিতির উদ্যোগে

উপজেলার জামিয়া গাফুরিয়া দারুসসুন্নাহ্ ইসলামপুর মাদ্রাসা, বৈরাটী গোরস্থান মাদরাসা, দত্তপাড়া রহমতগঞ্জ মাদ্রাসা, মারফত চেয়ারম্যান এতিমখানা ও মাদ্রাসায় কম্বল বিতরণ করা হয়।

ডাঃ ফরহাদ হোসেন জানান, ময়মনসিংহস্থ ঈশ্বরগঞ্জ সমিতির লক্ষ্যই হচ্ছে ঈশ্বরগঞ্জের মানুষের কল্যাণে কাজ করা সব ধরনের দূর্যোগ ও অন্যান্য সামাজিক কর্মকান্ডে ঈশ্বরগঞ্জের সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ কাজ করে যাবে এ সমিতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি