
মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বনির্ভর বাংলাদেশের রূপকার এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৮৮ তম জন্মবার্ষিকী পালন কর হয়েছে।
শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেল ৪ টায় উপজেলা চত্বরে। উপজেলা ও রহনপুর পৌর বিএনপ’র শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তোকি।
এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মতিউর রহমান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মনিরুল ইসলাম (সোহরাব) চেয়ারম্যান, রহনপুর পৌর বিএনপি’র যুগ্ন আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি’র সদস্য সচিব ও কাউন্সিলর, ৮ নং ওয়ার্ড ইসমাইল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করা হয়। উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2023
Leave a Reply