1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বাঁশখালীতে নৌকার প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

বাঁশখালীতে নৌকার প্রার্থীর পক্ষে সংবাদ সম্মেলন

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

 

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর পক্ষে সংবাদ সম্মেলন করেছে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ। আজ সোমবার (৮ জানুয়ারী) সকালে মোস্তাফিজুর রহমান চৌধুরীর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন চৌধুরী খোকা, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেহেনা আক্তার কাজমী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর বলেন, সারাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকলেও বাঁশখালী আসনের নির্বাচনে ঈগল প্রতীকের পক্ষে প্রশাসন নগ্ন হস্তক্ষেপ করেছে। সুষ্ঠু নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত জেনে ভোট শেষ হওয়ার আগমূহুর্তে মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থীতা বাতিল করা হয়েছে। যা নজিরবিহীন ঘটনা। এছাড়াও মোস্তাফিজুর রহমান চৌধুরীর উপর হামলা, গাড়ি ভাঙচুর, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ করা হয় এবং এব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানানো হয়। নির্বাচনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন চৌধুরী খোকা বলেন, বাঁশখালী থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের ব্যাপারে শুরু থেকে নির্বাচন কমিশনে বারবার অভিযোগ করা হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। আরেকটি বিষয় নির্বাচনের ভোটগ্রহণ শেষে আমাদের পার্টি অফিসে ঈগল ঈগল স্লোগান দিয়ে হামলা করা হয়েছে এবং উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা আকতারকে নির্মমভাবে প্রহার করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সংবাদ সম্মেলনে এমপি কন্যা রাওকাতুন নুর চৌধুরী প্রিয়াতা বলেন, সরলে আমার বাবার উপর হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে গিয়ে বারবার প্রশাসনকে জানানোর পর প্রশাসন এক ঘন্টা পর এলেও আবার বাবাকে উদ্ধার করেনি। স্কুলের দরজা বন্ধ করে উল্টো আমার বাবাকে হামলার মুখে ঠেলে দেয়া হয়েছে। আমি বাবার একজন কন্যা হিসেবে এই ঘটনায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। কারণ আওয়ামী লীগ নেতাকর্মীদের একমাত্র অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি