1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণায় বিজয় মিছিলে হামলা, ট্রাক সমর্থনকারী আহত ও একজনের মৃত্যু  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

নেত্রকোণায় বিজয় মিছিলে হামলা, ট্রাক সমর্থনকারী আহত ও একজনের মৃত্যু 

নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৭০ Time View

 

নেত্রকোণা প্রতিনিধি,

০৮ জানুয়ারি ২০২৪

নেত্রকোণা-৩ আসনের আটপাড়ায় নির্বাচন শেষে বিজয় মিছিলে নৌকার কর্মী-সমর্থকদের হামলায় আহত ট্রাক প্রতীকের সমর্থক এক যুবকের মৃত্যু হয়েছে।

 

সোমবার বিকাল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নুরুল আমীন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

 

নিহত ব্যক্তি আটপাড়া উপজেলার দেওগাও গ্রামের বাসিন্দা। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আটপাড়া থানার ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান।

 

ওসি বলেন,গতকাল (রোববার) নির্বাচন শেষে একটি কেন্দ্র থেকে ট্রাক প্রতীকের প্রার্থী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর জয়ে বিজয় মিছিল করে বাড়ি ফিরছিলেন নুরুল আমীনসহ কিছু সমর্থককারী।

 

এদিকে সময় দেওগাও গ্রামের রাস্থায় নৌকা প্রতীকের প্রার্থী অসীম কুমার উকিলের সমর্থকেরা পরিকল্পিত হামলা চালায়।

 

নিহত নুরুল আমীনসহ কয়েকজন আহত হন। পরে স্বজনেরা উদ্ধার করে গুরুতর আহত নুরুল আমীনকে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকেলে তাঁর মৃত্যু হয়।

 

ওসি মোহাম্মদ তাওহীদুর রহমান আরও বলেন,নুরুল আমীনের মৃত্যুর বিষয়য়ে এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়ার পর আইনগত পদক্ষেপ নেওয়া হবে। এই হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি