1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
এবার সরকারের লক্ষ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থান -   টানা পঞ্চম বার বিজয়ী সংবর্ধনায় কৃষিমন্ত্রী  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

এবার সরকারের লক্ষ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থান –   টানা পঞ্চম বার বিজয়ী সংবর্ধনায় কৃষিমন্ত্রী 

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ Time View

 

লিয়াকত হোসেন জনী মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইল -১ আসন থেকে টানা পঞ্চম বার জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এ আসনটি আওয়ামী লীগের দূর্গ হিসেবে খ্যাত। নৌকার দূর্গে তিনি টানা পাঁচ বার জয় লাভ করলেন। ৮ জানুয়ারি সোমবার সকালে টাঙ্গাইলের মধুপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সকালে মধুপুর বাসস্ট্যান্ড চত্বরে পৌঁছালে দলের কয়েক হাজার নেতাকর্মী তাকে ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

পরে দলীয় কার্যালয়ের সামনে মধুপুর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, মধুপুর পৌরসভা, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচছা জানান।

 

পরে কৃষি মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মধুপুর ধনবাড়ি উপজেলার গণমানুষের ভালোবাসা সারা জীবন মনে থাকবে। আমার পরিবারের সদস্যরা যতদিন বেঁচে থাকবে, ততদিন তারা কৃতজ্ঞ চিত্তে মনে থাকবে।

 

মধুপুর ধনবাড়ি হবে শান্তির। সকলে মিলে মিশে আধুনিক মধুপুর ধনবাড়ি গড়তে চাই। গারো কোচ হিন্দু বৌদ্ধসহ সকলে মিলে সাম্প্রদায়িক সম্প্রীতিতে বসবাস করবো। এ দেশ সবার। সবাই আমাকে ভোট দিয়েছে। এ সময় তিনি সকলকে ধন্যবাদ জানান।

 

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, দেশের উন্নয়ন এখন দৃশ্যমান। ফোরলেন রাস্তা দৃশ্য মান। পদ্মা সেতু দৃশ্য মান। রৃপপুর বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দর দৃশ্য মান। বিদ্যুৎ দিয়েছি ঘরে ঘরে, শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কৃষি স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে এবার সরকারের লক্ষ্য হলো বেকারদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা।

আজ সোমবার দুপুরে পঞ্চম বারের মতো আওয়ামী লীগের টিকেট নিয়ে বিজয় লাভের পর টাঙ্গাইলের মধুপুরে দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কৃষি মন্ত্রী এ সব কথা বলেছেন।

সকালে দলীয় কার্যালয়ে কৃষি মন্ত্রী পৌঁছালে নেতাকর্মীরা তাকে ফুলের উষ্ণ শুভেচ্ছা জানান। ফুল ছিটিয়ে বরণ করার পর মন্ত্রীকে বিভিন্ন দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

এ সময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী, মেয়র ছিদ্দিক হোসেন খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মনি, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, হেলাল উদ্দিনসহ উপজেলা আওয়ামী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ, শ্রমিকলীগ,মহিলা আওয়ামী লীগ, ইউপি চেয়ারম্যান মেম্বার সহ কয়েক হাজার নেতা কর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি