1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে নৌকার ভরাডুবি স্বতন্ত্রের বিজয় - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নাসিরনগরে নৌকার ভরাডুবি স্বতন্ত্রের বিজয়

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ

 

একমাত্র প্রার্থীর কারনে নাসিরনগরে প্রায় অর্ধেক ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হলেন বিশিষ্ট শিল্পপতি একরামুজ্জামান সুখন

৭ জানুয়ারী ২০২৪ রোজ রবিবার সকাল আট ঘটিকার সময় অত্যান্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্রাহ্মণবাড়িয়া-১,সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনের ভোটগ্রহণ।রাতেই ওই আসনের ৭৯ টি কেন্দ্রের সবকয়টিরই ফল এসেছে। এতে বেসরকারিভাবে এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা ও কলারছড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি সৈয়দ একে একরামুজ্জামান সুখন। প্রাপ্ত ফলাফলে ৭৯টি কেন্দ্রের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ একে একরামুজ্জামান সুখন পেয়েছেন ৮৯ হাজার ৪২৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম পেয়েছেন ৪৬ হাজার ১৮৯ ভোট।

 

জানা গেছে ২০১৭ সালের ১৬ ডিসেম্বর নাসিরনগরের পাঁচ বারের সংসদ সদস্য ও একবারের মন্ত্রী প্রয়াত মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এডঃছায়েদুল হক মারা যাওয়ায় এই আসনটি শূন্য হয় পড়ে। পরে উপ নির্বাচন সহ জাতীয় নির্বাচনে একবার সাত মাসের জন্য ও আরেকবার পাচ বছরের জন্য দুই বার বি এম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি নির্বাচিত হন।পরে ওই বিতর্কিত সাংসদের বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে একাট্টা হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে নির্বাচনী এলাকার জনগণ। অবশেষে ২০২৪ সালের ৭ জানুয়ারী একটি অবাধ, নিরপক্ষ ও সুষ্ঠ নির্বাচনে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে মরহুম এডভোকেট ছায়েদুল হকের আসনে এমপি হলেন বিশিষ্ট শিল্পপতি, আর এ কে সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এস এ কে একরামুজ্জামান সুখন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি