
মোঃ দুলাল আলী, (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চাঁপাইনবাবগঞ্জ -২ আসনের স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাস এর ঈগল পাখি কে সমর্থক করায় মারধরের ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধ্যায় বোয়ালিয়া ইউনিয়নে মিনি বাজারে নৌকা সমর্থক কারিরা তাজামুল হককে মারধর করে। অভিযোগ সূত্রে জানা যায় গত বুধবার সকালে তার বাড়ির সামনে ঈগলের পোস্টার টাঙানোকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করতে থাকে। পরে সন্ধ্যায় বোয়ালিয়া মিনি বাজারে বজলুর মুদি দোকানের সামনে প্রচার কাজ করায় তাকে অকত্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করে।সে তাকে গালিগালাজ করতে নিষেধ করিলে তার উপর উত্তেজিত হয়ে হাতে। তার হাতে থাকার রড ও চার্জার বড় লাইট দিয়ে আঘাত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কম করেছে ভর্তি করে তার ভাতিজা শরিফ উদ্দিন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে গোমস্তাপুর থানা অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহমেদ বলেন এ ঘটনা একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
© All rights reserved © 2023
Leave a Reply