
মোঃ আবু নাসির বিশেষ প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (পহেলা জানুয়ারি) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকার সময় মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় এর ভিতরে উক্ত বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এতে সকল শিক্ষার্থীরা নতুন বই হাতে পেয়ে খুবই আনন্দ হন।
এসময় মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জনাব শাকিলা বিনতে মতিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মির্জাপুর, টাঙ্গাইল ও সভাপতি অত্র বিদ্যালয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জনাব প্রফুল্ল কুমার সরকার সহকারী প্রধান শিক্ষক, মির্জাপুর সরকারি এস কে পাইলট উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং সব ছাত্র-ছাত্রী সহ অভিভাবকবৃন্দরা।
© All rights reserved © 2023
Leave a Reply