
মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি
আগামী ৭ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ের করার লক্ষ্যে, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী, সফল সভাপতি , বাঁশখালীর মাননীয় সংসদ সদস্য জনাব, মোস্তাফিজ রহমান চৌধুরী এম পির নৌকা মার্কার সমর্থনে বাঁশখালী পৌরসভার ৪নং ওয়ার্ড উত্তর জলদী বনিক পাড়ায় গনসংযোগ ও এলাকাবাসীর সাথে আলোচনা সভা ও উক্ত সভায় সভাপতিত্ব করছেন, বনিক পাড়ার হরি মন্দিরের সভাপতি রুপম ধর, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভার সুযোগ্য,সফল ,মেয়র এডভোকেট এস. এম. তোফাইল বিন হোছাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাঁশখালী পৌরসভার আওয়ামী লীগ নেতা , বিশিষ্টসমাজ সেবক, জনাব,আক্তার হোসেন, পৌরসভা যুব লীগের আহবায়ক হামিদ উল্লাহ, বাঁশখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি ৮নং ওয়ার্ডের সফল কাউন্সিলর বাবু প্রণব কুমার দাশ, ৩নং ওয়ার্ড কাউন্সিল জমশেদ আলী, সাবেক ছাত্রনেতা ও পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন রবিনসহ উপস্থিত নেত্রীবৃন্দ। প্রধান অতিথি বলেন এই বাঁশখালীকে একটি মডেল উপজেলায় রুপান্তরিত করতে নৌকার ভোট দেওয়ার বিকল্প নেই। ইনশাল্লাহ আমরা আশাবাদী নৌকার বিজয় সুনিশ্চিত হবে।
© All rights reserved © 2023
Leave a Reply