1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নাসিরনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত  - Stbanglatv.com
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

নাসিরনগরে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

 

মোঃ আব্দুল হান্নানঃআগামী ৭ জানুয়ারী ২০২৪ রোজ রবিবার অনুষ্টিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ভোট গ্রহনকারী কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

২৮ ডিসেম্ভর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকালে নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ও স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস প্রিজাউডিং, সহকারী প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করে।

দু‘দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি‘র বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো: রকিবুল হাসান। প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া।

এ সময় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: তৌহিদুল ইসলাম, অফিসার ইনর্চাজ মো: সোহাগ রানা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে ৯০ জন প্রিজাইডিং ৫২৮ জন সহকারী প্রিজাইডিং ও ১০৫৬ জন পোলিং কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান ভোটগ্রহন কর্মকর্তাদের অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নিজ নিজ দায়িত্ব, কর্তব্য সততা এবং নিষ্ঠার সাথে পালনের পাশাপাশি করণীয় সর্ম্পকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: শহীদুল ইসলাম জানান, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে ৭৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষে ৯০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৫২৮ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১০৫৬ জন পোলিং কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে।জানা গেছে এবারের নির্বাচনর ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে মোট ২ লাখ ৫২ হাজার ৫৪৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি