1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার জননেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি পথিকৃৎ,  - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

নিরাপদ ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নের রূপকার জননেতা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি পথিকৃৎ, 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৮ Time View

 

শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (জম্ম: ১ মার্চ ১৯৫৫)হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ২৪৫ নং (ব্রাহ্মণবাড়িয়া ৩) আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য তিনি ২০১১ নির্বাচনে প্রথমবারের মতন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারে ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে টানা তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। নবম জাতীয় সংসদে পানির সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদের স্থায়ী কমিটির সভাপতি, দশম সংসদে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় সভাপতি এবং সর্বশেষ একাদশ জাতীয় সংসদে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন।

প্রাথমিক জীবন :এক ভাই এক বোনের মধ্যে র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী জ্যেষ্ঠ সন্তান। তিনি ১৯৫৫ সালে ১মার্চ তৎকালীন কুমিল্লা জেলা ব্রাহ্মণবাড়িয়া জন্মগ্রহণ করেন। পিতার নাম মোঃ আব্দুর রউফ চৌধুরী এবং মাতার নাম মুসাম্মাৎ হালিমা খাতুন চৌধুরী। তাছাড়া তিনি সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ভগ্নিপতি।

শিক্ষা জীবন : মোকতাদির চৌধুরী প্রাথমিক শিক্ষা লাভ করেন চিনার ও নারায়ণগঞ্জে । এরপর মাদ্রাসায় ই আলীয়া ঢাকা থেকে ফাজিল পাস করার পর ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান অনার্স মাস্টার্স করেন। তিনি ১৯৬৯ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের ছাত্রদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রথম সাধারণ সম্পাদক।

রাজনৈতিক ও কর্মজীবন : তিনি ১৯৭০ সালে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।১৯৭১সালের মুজিব বাহিনীর অধিনে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করলে পাকিস্তানি বাহিনীর গুলিতে তার একটি পা আঘাতপ্রাপ্ত হয়। ১৯৭৩-৭৪ সালে কেন্দ্রীয় ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক এবং ১৯৭৫ সালে বাকশাল গঠন হলে ২১ সাদস্য বিশিষ্ট্য জাতীয় ছাএলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হন।১৯৭৫ সনে শেখ মুজিবুর রহমান হত্যাকান্ড সংগঠিত হলে তিনি দেশব্যাপি। গণতান্ত্রিক ছাত্র আন্দোলন ও প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখেন। ১৯৭৫সালের ২০ অক্টোবর শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের প্রতিবাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলের নেতৃত্ব কার নাম্বার ঢাকার রাজপথের প্রথম প্রতিবাদ মিছিলের অন্যতম সংগঠক হিসাবে ভূমিকা পালন করেন। এরে ধারাবাহিকতায় ১৯৭৮ সালের সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশে মুক্তি পান। ১৯৮৩সনের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় তিনি প্রশাসন ক্যাডারে যোগদান করেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে যোদ্ধা হতো বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উনি বলেছেন “তারুণ্যের প্রথম ভোট

নৌকা মার্কার পক্ষে হোক”

স্বাধীনতা-গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক নৌকা মার্কার সমর্থনে

অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিতাস জনপদে অভাবনীয় উন্নয়ন মেধাদীপ্ত সমাজবিনির্মাণ ও শিক্ষা প্রসারের রূপকার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি মহোদয়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি