
মোহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি।
আজ চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আবুল বাশার মুহাম্মদ ফখরুজ্জামান ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।এসময় চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ★চেয়ার★প্রতীকের প্রার্থী জননেতা মাওলানা আব্দুল মালেক আশরাফী উপস্থিত ছিলেন। তিনি নির্বাচন কমিশনকে ভোটের পরিবেশ অবাধ, সুষ্ট ও অংশগ্রহণমূলক করার প্রতি জোর দাবী জানিয়েছেন।এ সময় আরো উপস্থিত ছিলেন চেয়ার মার্কার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ রাশেদুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।
© All rights reserved © 2023
Leave a Reply