1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
বান্দরবানে সদর দপ্তর ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

বান্দরবানে সদর দপ্তর ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুহাম্মদ আসমত হোসেন বান্দরবান জেলা প্রতিনিধি 
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪১ Time View

 

মুহাম্মদ আসমত হোসেন বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানে সদর দপ্তর ৬৯ পদা‌তিক ব্রিগে‌ডের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

২১ডিসেম্বর বৃহস্পতিবার

দুপুরে সেনা রিজিয়নের আয়োজনে বান্দরবান সেনানিবাসের জোন প্রশিক্ষণ মাঠে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

 

বান্দরবান রিজিয়নে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাহিনুল হক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, আঞ্চলিক পরিষদের সদস্য আলহাজ্ব শফিকুর রহমান, বান্দরবান পৌরসভার মেয়ের মোহাম্মদ সামসুল ইসলাম, বান্দরবান প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনা পদস্থ কর্মকর্তাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের ৬৯ পদাতিক ব্রিগেডের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে সংক্ষিপ্ত আলোকপাত করা হয়। পরে প্রধান অতিথি কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি