1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
পবিপ্রবিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

পবিপ্রবিতে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১২৭ Time View

 

জেলা প্রতিনিধি, পটুয়াখালীঃ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় কৃষি অনুষদ সংলগ্ন কনফারেন্স কক্ষে আয়োজিত উক্ত সভা বিজয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: ফজলুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডঃ স্বদেশ চন্দ্র সামন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী। উদযাপন কমিটির সদস্য সচিব প্রফেসর ড. জাহিদ হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আমাদের মহান বিজয় দিবস, মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন দর্শনের আলোকে যে বাংলাদেশ বিনির্মিত হচ্ছে, তার গতিধারা কে যেসব অপশক্তি রুদ্ধ করতে চায়, তাদের রুখে দেওয়া বিজয় দিবসে আমাদের প্রত্যয় হওয়া উচিত।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক মানবিক মূল্যবোধ করতেন, সেই মূল্যবোধে আমাদের নতুন প্রজন্ম গভীরভাবে উজ্জীবিত এবং অনুপ্রাণিত যা স্বাধীনতার অর্ধ শতাব্দী পেরিয়ে এটি আমাদের অন্যতম একটি বড় অর্জন। বর্তমান সরকারের মিশন ভিশন তথা আধুনিক প্রযুক্তি এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা পালনের জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

উক্ত আলোচনা সভায় শিক্ষক, কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি