
জেলা প্রতিনিধি (পটুয়াখালী): মহান বিজয় দিবস উপলক্ষে দুমকিতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় রেলি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টায় দুমকির থানাব্রীজস্হ আওয়ামীলীগ কার্যালয় থেকে এক বর্নাঢ্য বিজয় রেলি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্হানে এসে এক সমাবেশ অনুস্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকান সেলিম, সহ সভাপতি মিজানুর রহমান শিকদার, সৈয়দ গোলাম মর্তুজা, মাওলানা আলমগীর হোসেন, সংগঠনিক সম্পাদক আবুল হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক আজহার আলী মৃধা, শ্রীরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন মৃধা ও সাধারণ সম্পাদকের কে এম শহিদুল ইসলাম খলিল প্রমুখ। এসময় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তাগন বিএনপি জামাতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ করে সুস্থ ধারায় রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান।
© All rights reserved © 2023
Leave a Reply