
শামীম সরকার, নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ-১(সদর-হোসেনপুর ) আসনে ভাই-বোনের মধ্যে লড়াই হবে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে। তাঁরা হলেন, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামের ছেলে ও মেয়ে প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ভাই-বোন;প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম ও বর্তমান এমপি ডা:সৈয়দা জাকিয়া নুর লিপি। সৈয়দ সাফায়েতুল ইসলাম আওয়ামী লীগ থেকে মনোনয়ন না পেয়ে আসনটিতে তার ছোট বোন লিপির প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে ছিলেন। এক শতাংশ ভোটারের তথ্য ও স্বাক্ষর গরমিলের কারণে গত ০৩ ডিসেম্বর মনোনয়ন বাতিল করেন কিশোরগঞ্জের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল কালাম আজাদ। পরে আপিলে গত ১০ডিসেম্বর প্রার্থীতা ফিরে পান। ১৭ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহরের শেষ দিন থাকলে তিনি তা করেন নি ।
এ আসনটিতে সাতজন প্রার্থী মনোনয়ন জমা দিলেও রবিবার(১৭ডিসেম্বর) দুইজন মনোনয়ন প্রত্যাহার করেন। তারা হলেন, সৈয়দ আশরাফুল ইসলামের চাচাতো ভাই জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বিসিবি পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু(স্বতন্ত্র) ও জাকের পার্টির প্রার্থী মো.নাসির উদ্দিন। সাত জন দলীয় ও একজন স্বতন্ত্র প্রার্থীরা হলেন, আ’লীগের নৌকা প্রতীকে ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি, জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে চক্ষু বিশেজ্ঞ ডা: মো, আব্দুল হাই, এনপিপি প্রার্থী আম প্রতীক মো.আনোয়ারুল কিবরিয়া, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট প্রার্থী ছড়ি প্রতীকে মো. আব্দুল আউয়াল, ইসলামী ঐক্যজোট প্রার্থী হাতপাখা মো.আশরাফ উদ্দিন, বাংলাদেশ কংগ্রেস প্রার্থী ডাব প্রতীকে মোবারক হোসেন, ও স্বতন্ত্র প্রার্থী ঈগল এমপি লিপির বড় ভাই মেজর জেনারেল(অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম।
© All rights reserved © 2023
Leave a Reply