1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক ১,০০০ (এক হাজার) ইয়াবা ট্যাবলটেসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন

২ এপিবিএন, মেঘলা, বান্দরবান কর্তৃক ১,০০০ (এক হাজার) ইয়াবা ট্যাবলটেসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুহাম্মদ:আসমত হোসেন বান্দরবান জেলা প্রতিনিধি 
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৬ Time View

 

মুহাম্মদ:আসমত হোসেন বান্দরবান জেলা প্রতিনিধি

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, ২ এপিবিএন, রিয়ার হেডকোয়ার্টার্স, মেঘলা, বান্দরবানের অপারেশন্স সিসি নং-২৪৪/২৩, তারিখঃ ১৬/১২/২০২৩ খ্রিঃ মূলে এসআই (নিঃ) মাইকেল বনিক, এএসআই (সঃ) ছাইদুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ বান্দরবান সদর থানা এলাকায় অভিযান ডিউটি করাকালীন সময়ে সদর থানাধীন বাস স্ট্যান্ড এলাকায় অবস্থানকালে ইং ১৬/১২/২০২৩ তারিখ ২০:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান জেলার সদর থানাধীন কালাঘাটা ব্রীজের পূর্ব পাশের কালাঘাটা হতে বান্দরবান যেতে প্রথম ল্যাম্পপোস্টের সামনে ব্রীজের উপর অভিযান পরিচালনা করে আসামী-১। মোঃ সাগর ওরফে বাবু (২৪), পিতা-মোঃ আব্দুল মান্নান, মাতা-মোসাঃ রহিমা বেগম, সাং-ত্রিপুরা পাড়া, কালাঘাটা, ০৩নং ওয়ার্ড, থানা-সদর, জেলা-বান্দরবান এর হেফাজত হতে সর্বমোট ১,০০০ (এক হাজার) পিচ ইয়াবা ট্যাবলেট ও ১ (এক) গ্রাম ইয়াবার ভাঙ্গা অংশ উদ্ধার করে উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। এ বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানার মামলা নং-১৩, তারিখঃ ১৭/১২/২৩খ্রিঃ মূলে, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রনআইন ২০১৮ এর ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়।

 

অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)

২ এপিবিএন, বাংলাদেশ পুলিশ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি