
মোঃ আতাউর রহমান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দক্ষিণ দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
মহান বিজয় দিবস২০২৩ উদযাপন উপলক্ষে খানসাম উপজেলার দক্ষিণ দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে বিজয় দিবস উদযাপন ও দোয়া মাহফিলের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দক্ষিণ দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতিঃ অবসরপ্রাপ্ত চড়ক ডাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক
জনাব মোঃ ময়েজুল আলম বাচ্চু
আরো উপস্থিত ছিলেন দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হামিদুল ইসলাম সহ সকল শিক্ষিকা বৃন্দ
এ সময় প্রধান শিক্ষক হামিদুল ইসলাম তিনি বলেন,এই দেশের বাঙালী জাতি এক সময় পশ্চিম পাকিস্তানের বর্বর নির্যাতনের শিকার হতেন প্রতি নিয়ত ১৯৭১ সালের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সকল বাঙালী জাতি প্রাণের বিনিময়ে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী লড়াইয়ে লাখো শহীদের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর বিজয় লাভ করেন।আজ তিনি গভীর শ্রদ্ধা জানিয়েছন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তিনি জন্ম না হলে আজ আমরা স্বাধীনতা পেতাম না
তিনি আর ও শ্রদ্ধা জানান সকল শহীদ বুদ্ধিজীবি,সাংবাদিক, বীরমুক্তি যোদ্ধা সহ সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান।এবং তিনি সকল শহীদের আত্মত্যাগ মহত্ত্বের শহীদ আত্মাদের আত্মার শান্তি ও স্বর্গ,বেহেশত কামনা করেন।
এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা আনলো যারা শ্রদ্ধা ভরে স্মরণ করি জাতির বীর শ্রেষ্ঠ সন্তানদের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দক্ষিণ দুবলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি পুস্পস্তবক অর্পণ এবং সকল বীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইলো বিনশ্র শ্রদ্ধা।
© All rights reserved © 2023
Leave a Reply