
নেত্রকোনা প্রতিনিধি,
নেত্রকোনার মদন উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে সরকারি সম্পত্তি উদ্ধার ও বেদখলমুক্তকরণ অভিযান পরিচালিত হয়।
এসময় অবৈধ দখলদারদের সতর্ক করা হয়।
এদিকে উপজেলার মদন ইউনিয়নের মদন মৌজায় মোট ০৯.৮৫ একর অর্থাৎ ৯৮৫ শতাংশ জমি বেদখলমুক্ত করে লাল নিশান টাঙানো ও সীমানা চিহ্নিত করে সরকারের আয়ত্বে নেয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায় যে, উক্ত জমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ০১ কোটি ৯৭ লাখ টাকা।
উল্লেখ্য যে, উক্ত জমি পর্যায়ক্রমে সরকারি স্থাপনা নির্মাণ, প্রকৃত ভূমিহীন পরিবার, প্রান্তিক কৃষক, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে বন্দোবস্ত প্রদানের কার্যক্রম শীঘ্রই শুরু করা হবে।
সরকারি সম্পত্তি বেদখলমুক্তকরণে মদন উপজেলা রাজস্ব প্রশাসনের এ অভিযান কাজ অব্যাহত আছে এবং থাকবে জানান।
© All rights reserved © 2023
Leave a Reply