
আহম্মদ কবির,তাহিরপুরঃসুনামগঞ্জ-১আসনের তিন-তিনবারের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর মমতাময়ী মা মোছাম্মৎ রাবেয়া খাতুন আর নেই।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজির।
রবিবার(৩ডিসেম্বর)রাত ১২টায় মায়মনসিংহের একটি বেসরকারি হাসপাতালে বার্ধক্যজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৫)বছর।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এর মায়ের রুহের মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এডভোকেট রঞ্জিত চন্দ্র সরকার,স্বতন্ত প্রার্থী সেলিম আহমদ,সুনামগঞ্জ-২আসনের স্বতন্ত্র প্রার্থী জয়া সেন গুপ্তা সহ বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
মরহুমার জানাজা আজ বিকাল তিনটায় নিজ বাড়ি ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধারস্থ হাওর বাংলা চত্বরে শেষ হয়েছে।
© All rights reserved © 2023
Leave a Reply