1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
নেত্রকোণার দুর্গাপুরে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার।  - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নেত্রকোণার দুর্গাপুরে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার। 

নেত্রকোণার প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৩ Time View

 

নেত্রকোনা প্রতিনিধি,

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের পশ্চিম তেলুঞ্জিয়া গ্রামে ঝরাজীর্ণ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় অনিকা দেবনাথ (১৭) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শুক্রবার (০১ ডিসেম্বর) সকালে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।

অনিকা দেবনাথ তেলুঞ্জিয়া গ্রামের সুকুমার দেবনাথের মেয়ে। সে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

 

পরিবার সূত্রে জানা যায়, অনিকার স্কুলে পরীক্ষা চলছিল।গতকাল স্কুলের পরীক্ষা শেষে বাড়ি ফিরে সে। বিকেল পর্যন্ত স্বাভাবিকই ছিল সে।

 

সন্ধ্যায় তার মা বাড়ি এসে অনিকার খোঁজ নিয়ে না পেয়ে আত্মীয়-স্বজনসহ আশ-পাশের বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর শুক্রবার সকালে তার মা তাদের বসত ঘরের পাশের একটি পরিত্যক্ত ঘরে খোঁজার জন্য গেলে গলায় ওড়না পেছানো ঘরের আড়ায় অনিকার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে।

এদিকে দুর্গাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্কাছ আলী বলেন, অনিকার লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি