
মনির খান নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইল ২ আসনে, (৩০ নভেম্বর) বৃহস্পতিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোঃ আশফাকুল হক চৌধুরীর কাছে মাশরাফি বিন মর্তুজার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগের দলীয় নেতৃবৃন্দ।
মাশরাফি বিন মর্তুজা’সহ এই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯ জন প্রার্থী।
১/প্রার্থীরা হলেন- , মাশরাফি বিন মর্তুজা (আ.লীগ মনোনীত),
২/শেখ হাফিজুর রহমান ( সাবেক সংসদ সদস্য) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি,
৩/সৈয়দ ফয়জুল আমির (লিটু) (স্বতন্ত্র)
৪/খন্দকার ফায়েকুজ্জামান (জাতীয় পার্টি),
৫/মোঃ মনিরুল ইসলাম (এনপিপি) ,
৬/মোঃ লতিফুর রহমান (গনফ্রন্ট),
৭/মোঃ মিজানুর রহমান (জাকের পার্টি),
৮/মোঃ লায়ন নুর ইসলাম (স্বতন্ত্র)
৯/মোঃ মাহাবুবুর রহমান (ইসলামী ঐক্যজোট)
মনোনয়নপত্র জমাদান শেষে জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সুবাস চন্দ্র বোস বলেন শেখ হাসিনা ও আ.লীগের মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিয়েছেন তাতে আমরা আনন্দিত, উচ্ছ্বসিত। আমরা আনন্দ মুখর পরিবেশে আজ মাশরাফির মনোনয়ন ফরম জমা দিয়েছি।
উল্লেখ্য, এর আগে নড়াইল- ২ আসনে মাশরাফি বিন মর্তুজা সহ ২২ জন আ. লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। গত রোববার (২৬ নভেম্বর) বিকালে মাশরাফি বিন মর্তুজাকে দ্বিতীয় বারের মতো নড়াইল-২ আসনে দলীয় মনোনয়ন দিয়েছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন। ২০১৮ সালে একই আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা।
© All rights reserved © 2023
Leave a Reply