1. stbanglatv@stbanglatv.com : stbanglatv : stbanglatv
  2. zakirhosan68@gmail.com : zakirbd :
সহকারী রিটাংর্নি কর্মকর্তার নিকট মনোনয় ফরম জমা দিলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম  - Stbanglatv.com
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন

সহকারী রিটাংর্নি কর্মকর্তার নিকট মনোনয় ফরম জমা দিলেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম 

মোঃ আব্দুল হান্নান,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫৮ Time View

 

মোঃ আব্দুল হান্নানঃ-ব্রাহ্মণবাড়িয়া ১ সংসদীয় ২৪৩ নাসিরনগর আসনে আজ ৩০ নভেম্বর ২০২৩ রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সহকারী রিটাংর্নি কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের নিকট মনোনয়ন পত্র জমাদেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্ত সাবেক এম পি বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। এ সময় অনেক দলীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এ আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে রবিবার বিকালে আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন। এদিকে বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম দলীয় মনোনয়ন পাওয়ায় খবর এলাকায় পৌঁছার সাথে সাথেই আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নাসিরনগরে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা আনন্দ মিছিল বের করে । মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে বি এম ফরহাদ হোসেন সংগ্রামের পক্ষে স্লোগান দিয়ে নেতাকর্মী ও সমর্থকরা আগামী ৭ জানুয়ারি ভোট দিয়ে আবারো তাকে নির্বাচিত করার আহবান জানান। এ সময় তারা বি এম ফরহাদ হোসেন সংগ্রামকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান।

নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয় নিবাচর্নী আমেজ।

জানা গেছে ,ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিনগর আসনে আওয়ামীলীগের ১৪ জন দলীয় মনোনয়ন পত্র জমা দেন। এরপর আওয়ামীলীগের পালামেন্টরি বোর্ড চুলচেরা বিশ্লেষণ করে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা বর্তমান সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রামকে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

উল্লেখ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এডঃ ছায়েদুল হকের মুত্যৃর পর ২০১৮ সালের ১৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের উপ-নির্বাচনে ও জাতীয় একাদশ সংসদ নিবার্চন আ‘লীগ প্রার্থী বি এম ফরহাদ হোসেন সংগ্রাম(নৌকা)প্রতীকে বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার পর আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে কেন্দ্রে শুরু হয় প্রার্থীদের দৌড়ঝাঁপ। ১৪ জন সম্ভাব্য প্রার্থীর মধ্যে দৌড়ে এগিয়ে যান বি এম ফরহাদ হোসেন সংগ্রাম। শেষ পর্যন্ত নৌকার মাঝি হিসেবে তিনিই মনোনীত হলেন। তিনি দলীয় মনােনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল,মিষ্টি বিতরন সহ অনেকেই তাকে স্বাগত জানিয়েছেন।

জানা যায়,মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ফখরুল হোসেন ও আনসার ভিডিপির উপ-পরিচালক মরহুম ফেরদৌস আরা বেগম রুনুর ঘরে স্বাধীনতা যুদ্ধের সময় জন্ম নেয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই শিশুটির নাম রেখেছিলেন সংগ্রাম।

কৈশরকাল থেকেই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের পতাকা তলে রাজপথে নেমেছেন। তিনি হলেন বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম।

উপজেলার গুনিয়াউক গ্রামের বড় বাড়িতে তার জন্ম। বাবা-মা দু’জনেই ছিলেন বীর মুক্তিযোদ্ধা।বাবা ফকরুল হোসেন একদিকে যেমন মুক্তিযোদ্ধা অন্যদিকে ছিলেন সাবেক পাকিস্তান ও স্বাধীন বাংলাদেশের জাতীয় রেডক্রস সোসাইটির সেক্রেটারি।সংগ্রামের মামা বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফ। যাদের আদর্শ ও অনুপ্রেরণা ছিল তার রাজনৈতিক পথচলার পাথেয়।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের জীবন থেকেই যোগ দেন ছাত্রলীগে। ১৯৯৩-৯৪ সালে মতিঝিল থানা ছাত্রলীগের আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ১৯৯৩ সালে মনোনীত হন ছাত্রলীগের জাতীয় কমিটির সদস্য পদে।পরের বছর ১৯৯৪ সালে ছাত্রলীগের জাতীয় নির্বাহী কমিটিতে জায়গা করে নেন সদস্য হিসেবে। এরপর ১৯৯৮ সালে ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হন। ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক,২০০২-২০০৬ পর্যন্ত কেন্দ্রীয় কমিটিতে সদস্য হিসেবে এবং ২০১২ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের উপ- কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

ফরহাদ হোসেন ১৯৮৮ সালে এস এস সি ও ১৯৯০ সালে এইচএসসি, ৯৪ সালে স্নাতক এবং ৯৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।এরপর ২০১৪ সালে এলএল বি ও ২০১৬ সালে এল এল এম ডিগ্রি লাভ করেন।বর্তমানে তিনি আমদনীকারক প্রতিষ্ঠান মেসার্স হোসেন এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

© All rights reserved © 2023

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি